ব্যাংকের টাকা লুটকারীদের জামাই আদর করছে সরকার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৪:২০আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৪:৪৪

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

বিএনপির নেতারা সরকারের নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপির নেতারা সরকারের নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছে, কারাগারের বাইরে-ভেতরে সর্বত্র। অথচ ব্যাংকের টাকা লুটপাটকারীদের জামাই আদরে রেখেছে সরকার।’     

রবিবার (৪ মার্চ) সকালে রাজধানীতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভী।  

এ সময় রিজভী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কাশিমপুর-৪ হাইসিকিউরিটি জেলের একটি সংকীর্ণ নির্জন কক্ষে আবদ্ধ করে রাখা হয়েছে। সেই কক্ষের মেঝে থেকে ছাদের উচ্চতা মাত্র তিন ফুট। তার সেলে কোনও আলো-বাতাস ঢুকতে পারে না। তার কক্ষের নিচতলায় দুর্ধর্ষ ফাঁসির আসামিরা থাকে। মূলত হাইসিকিউরিটি কারাগারটি তৈরি করা হয়েছে বিপজ্জনক জঙ্গি বা সন্ত্রাসীদের জন্য। সেখানেই বিএনপির সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের রাখা হচ্ছে। অথচ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে উচ্চশ্রেণির ডিভিশন কক্ষগুলোতে ব্যাংকের টাকা লুটপাটকারীদের জামাই আদরে রাখা হয়েছে। শেখ হাসিনার আমলে বিরোধী দলের রাজনীতিবিদরা এভাবেই নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন।’   

রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রীরা বিধিবিধান উপেক্ষা করে রাষ্ট্রীয় খরচে নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন। গতকালও প্রধানমন্ত্রী খুলনায় জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। নির্বাচনি আইন ভঙ্গ করে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রচারের বিষয়ে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, তফসিল ঘোষণার আগে এ নিয়ে কমিশনের কিছু করার নেই। করার থাকবে কেন? কিছু করার থাকলে তো কমিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিণতি হবে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ ।

/এএইচআর/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের