প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৫৬

ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়।
শুক্রবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘উন্নয়নশীল দেশ, অথচ আধাঘণ্টার বৃষ্টিতে পানির নিচে। নৌকা দিয়ে চলতে হয়। মশার কামড়ে ঘুমানো যায় না। তীব্র যানজট। উন্নয়নশীল দেশ হতে হলে এসব থেকে মুক্তি দিতে হবে।’
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, ‘তাকে যেভাবে মাথা-বুকে পিস্তল ঠেকিয়ে গ্রেফতার করা হয়েছে তাতে পুরো জাতি হতাশ হয়েছে। একটা সরকার এমন আচরণ করতে পারে না। কখন করতে পারে, যখন পতন আসন্ন হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘আজ সাড়ে চার হাজার বিএনপি নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন গণতন্ত্র?’

আওয়ামী লীগের জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় জনসভা করলেন, এত জনসমর্থন, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিন। পারবেন না। কারণ, আপনারা খালেদা জিয়াকে ভয় করেন।’

মওদুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়।  আইনে বলা আছে- উন্নয়নমূলক কর্মসূচি দেখিয়ে বা জনগণকে প্রলুব্ধ করে ভোট চাওয়া যাবে না। তাহলে আমাদেরও সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। তিনি যদি নিজের খরচে ভোট চান তাতে আপত্তি নেই।'

বাংলাদেশে যে গণতন্ত্রে রয়েছে এ গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) ভোট চাইবো, অথচ আপনারা (বিএনপি) পারবেন না, জেলে থাকবেন, এটা হতে পারে না।'

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী সপ্তাহেই খালেদা জিয়া জামিনে মুক্ত হবেন।’

সংগঠনের উপদেষ্টা এমএ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ।

 

 

 

/এসএস/ এফএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের