খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৪:০০আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:০৮

ওবায়দুল কাদের (ফাইল ফটো) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে এ রায় হয়েছে। এখানে সরকার কোনও হস্তক্ষেপ করেনি। সরকার হস্তক্ষেপ করলে হাইকোর্টেও করতে পারতো।’

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (২০ মার্চ) বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আদালতের রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আদালতকে সম্মান করি, কিন্তু বিএনপি বারবার আদালতের রায়ের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা তো আইন আদালত কিছুই মানে না। রায় বিরুদ্ধে গেলে বিএনপি নামক দলটি কখনও আদালতের রায় মেনে নেয়নি।’

প্রসঙ্গত, সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন আপিল বিভাগ।

বিএনপিকে গর্জনের দল আখ্যায়িত করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে অর্জনের পার্টি, আর বিএনপি হচ্ছে গর্জনের পার্টি। তারা ক্ষমতায় থাকলে গর্জন করে, বিরোধীদলে থাকলেও গর্জন করে। বিএনপির চরিত্র হচ্ছে গর্জন করা।’

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মঙ্গলবার বাদ আসর মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান