নির্বাচন এলেই প্রধানমন্ত্রী ধার্মিক হন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৩:১৭আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:২৩

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

নির্বাচন এলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধার্মিক হয়ে যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২ এপ্রিল) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রিজভী বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রী চাঁদপুরের এক জনসভায় বলেছেন, নূহ নবীর সময় এই নৌকা সবাইকে বিপদ থেকে রক্ষা করেছিল।’  প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, সবাই জানেন নির্বাচনের সময় এলেই আপনি ধার্মিক হয়ে যান।’

প্রধানমন্ত্রীর দেশ চালানোর কৌশল প্রসঙ্গে রিজভী বলেন, ‘ম্যাকিয়াভেলি বলেছেন, শাসকের বৈশিষ্ট্যে থাকতে হবে ধর্ম, ধাপ্পা ও বল প্রয়োগ। বর্তমান প্রধানমন্ত্রী এ তিনটি বৈশিষ্ট্য খুব যোগ্যতার সঙ্গে আয়ত্ত করেছেন। ধার্মিক না হয়েও দেশ শাসনে ধর্মের ব্যবহার করা, ধাপ্পাবাজি দিয়ে মানুষের মন জয় করে বিভ্রান্ত করা, তা না হলে বল প্রয়োগের মাধ্যমে জনগণের বশ্যতা আদায় করা—ম্যাকিয়াভেলির এই চাতুর্যগুলো তার (প্রধানমন্ত্রীর) রাজনীতি ও দেশ-শাসনের নীতি।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, হেফাজতের রক্তাক্ত ঘটনার কথা মানুষ এখনও ভুলে যায়নি। সরকারি ফরমান জারি করে জুমার নামাজে মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করেছেন। দাড়ি-টুপি দেখলেই আইনশৃঙ্খলা বাহিনী মসজিদে মসজিদে ঢুকে নামাজরত বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে। মসজিদের ইমাম সাহেবদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী চেতনায় মোনাজাত করতে। আওয়ামী লীগ ছাড়া বিরোধীদলীয় কেউ যদি মারা যায় বা মৃত কারও নামে দোয়া চাওয়া হয়, তাহলে ইমাম সাহেবদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অথচ সেই প্রধানমন্ত্রী ধর্মীয় কাহিনি বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ এপ্রিলের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী।

/এএইচআর/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের