বি. চৌধুরী সুস্থ, ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ১৭:৪৩আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী রবিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টায় চেকআপ শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

সোমবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানিয়েছেন।
গত ১৫ মার্চ মধ্যরাতে বি. চৌধুরীর মাইল্ড স্ট্রোক হয়। ২৪ মার্চ চেকআপের জন্য ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে যান তিনি।
বি. চৌধুরীর ছোট মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বামরুনগ্রাড হাসপাতালে তার বাবার চেকআপ শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
বি. চৌধুরী তার সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের