খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৭:০৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতিরপুল এলাকায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সরেজমিন দেখা যায়, হাতিরপুল এলাকার পুরাতন মাইটিভি ভবনের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইস্টার্ন প্লাজার সামনের সড়ক হয়ে হাতিরপুল কাঁচাবাজারের কাছে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই কর্মসূচি পালন করার কথা ছিল রাজধানীর মগবাজার চৌরাস্তায়। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হাতিরপুল এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আবু আতিক আল হাসান মিন্টু, মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক কাজী রওনকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান কেয়া প্রমুখ। 

/এএইচআর/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম