৯ বছরে বিএনপির ৩০০ নেতাকর্মী গুম: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৭:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:১৬

 

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ৯ বছরে দলের ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। আপনারা জানলে ভীত হবেন, গত ৯ বছরে বিএনপির ৩০০ নেতাকর্মী গুম হয়েছেন, যারা এখনও ফিরে আসেননি। তিনি অভিযোগ করে বলেন, ‘কারাকর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতান্ত্রিক ফোরাম -এর কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন,‘এই সরকার ভেবেছিল— বিএনপি বিভক্ত হয়ে যাবে। কিন্তু তার কিছুই হয় নাই। আপনারা জানলে শঙ্কিত হবেন যে, গত তিনবছরে বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে ৭১ হাজার, আর আসামি করা হয়েছে ১৮ লাখ নেতাকর্মীকে। আপনারা জানলে আতঙ্কিত হবেন, গত ৯ বছরে দলের ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। আপনি জানলে ভীত হবেন, গত ৯ বছরে বিএনপির ৩০০ নেতাকর্মী গুম হয়েছে, যারা এখনও ফিরে আসেননি। আপনি জানলে খুশী হবেন এবং অবাক হবেন, এতকিছুর পরেও বিএনপি পিছু হটেনি।’

কারাকর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘কয়েকদিন আগে কারাকর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খালেদা জিয়াকে বেসরকারি কোনও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার সুপারিশ করে। কিন্তু কেউ তা আমলে নিচ্ছে না। খালেদা জিয়ার বিশেষ ধরনের এমআরআই করা দরকার। তার ফিজিওথেরাপি দরকার। সরকারি হাসপাতালে তা সম্ভব না, কারাগারেও সম্ভব না। আজকের যিনি সরকার প্রধান, তিনি যখন কারাগারে আটক ছিলেন, তার চিকিৎসা স্কয়ার হাসপাতালে করানো হয়েছে। আওয়ামী লীগের বড় নেতারা দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জেল কর্তৃপক্ষের সুপারিশ কেন বিবেচনা করা হচ্ছে না?’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম