খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর না পেয়ে মিডিয়া ডেকেছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ২১:০৭আপডেট : ১২ মে ২০১৮, ২১:৪১

খালেদা জিয়া (ফাইল ছবি) দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর না পেয়ে উদ্বিগ্ন বিএনপি। শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি; কিন্তু ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন–সে সম্পর্কে জানতে পারছি না। তাই অত্যন্ত উদ্বিগ্ন হয়েই মিডিয়াকে ডেকেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা দা‌বি জানা‌চ্ছি, অন্তত তার পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক।’

শনিবার (১২ মে) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল এ সংবাদ সম্মেলন করেন। সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সর্বশেষ গত ৪ মে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এরপর থে‌কে দেখা করার আর অনুমতি পাচ্ছেন না তারা। ‌জিজ্ঞাসা করা হ‌লে কারা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ সম্ভব হচ্ছে না। প্রশ্ন হ‌চ্ছে তিনি (খা‌লেদা জিয়া) কারাগারে সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। তাহ‌লে যারা সাক্ষাৎপ্রার্থী হচ্ছেন তাদের সাক্ষাৎ দিতে নিরাপত্তজনিত কারণে সমস্যা কেন হবে না, বুঝতে পারছি না।’

তিন মাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রথম যখন কারাগারে দেখা করতে গিয়ে ছিলাম তিনি (খালেদা জিয়া) উৎফুল্ল হয়ে কথা বলেছেন। তিনি ভিজিটর রুমে এসে কথা বলেছেন। এরপর কয়েকবার গিয়েছি, প্রতিবারই ভিজিটর রুমে এসে কথা বলেছেন। কিন্তু গত একমাস ধরে তিনি ভিজিটর রুমে আসতে পারছেন না। যে কারণে আমাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও তা বাতিল করা হয়েছে। তার শরীরের অবস্থা এত খারাপের দিকে গেছে যে, তিনি ভিজিটর রুমেও আসতে পারছেন না।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, কারাগারে নেওয়ার পর থেকে ক্রমেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করার। সেটা তো করা হয়নি, উপরন্তু উদ্বেগের সঙ্গে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি খালেদা জিয়াকে তার পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।’ 
তিনি আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসকেরা বলেছেন সুচিকিৎসা না পে‌লে পরিণতি কী হতে পারে। তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। স্মরণশক্তি হারিয়ে ফেলতে পারেন। আরও মারাত্মক অবনতি ঘটতে পারে। তারপরও কোন কারণে চিকিৎসা হচ্ছে না, তা আমাদের বোধগম্য হচ্ছে না।’ 
সংবাদ সম্মেলনে বিএন‌পির যুগ্ম মহা‌সচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক মাসুদ আহ‌মেদ তালুকদার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

/এএইচআর/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম