আইনের শাসনের অনুপস্থিতিতে মাদকের বিস্তার ঘটছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ২৩:৪৫আপডেট : ০৪ জুন ২০১৮, ২৩:৪৬

ইফতার মাহফিলে চরমোনাই পীরসহ অন্যরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে আইনের শাসনের দীর্ঘমেয়াদে অনুপস্থিতিতে অপরাধ ও মাদকের বিস্তার ঘটছে। সোমবার (৪ জুন) রাজধানীর বিজয়নগরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘মত প্রকাশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারের হস্তক্ষেপে সঠিক রাজনীতির চর্চা ব্যাহত হচ্ছে। বিচার বিভাগের প্রতি খোদ সরকারেরই এখন আর আস্থা আছে বলে মনে হয় না। যদি আস্থা থাকতো তবে বন্ধুকযুদ্ধের নামে মানুষ হত্যা করতো না।’
তিনি বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচন কমিশনকে দিয়ে সরকার প্রহসনের নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশন দিয়ে সম্ভব নয়। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মুফতি মিজানুর রহমান প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের