পুলিশি বাধায় ডিএসসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার পণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৮:২৭আপডেট : ০৬ জুন ২০১৮, ১৮:৪৬

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টার

পুলিশি বাধায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং- ঢ- ৫২০০) ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। বুধবার রাজধানীর গেন্ডারিয়াস্থ মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠানের দিন ধার্য ছিল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু প্রধান অতিথি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্স বাংলা ট্রিবিউনকে জানান, ‘পুলিশকে জানিয়েই আমরা মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করি। নির্ধারিত সময় আনুযায়ী আজ (বুধবার) সব আয়োজন শেষ করা হলে বিকেল চারটার দিকে পুলিশ এসে ইফতার কর্মসূচি বন্ধ করে দেয়। আমরা এর কারণ জানতে চাইলে পুলিশ জানায়, আমাদের মাহফিলে নাকি সন্ত্রাসীদের দাওয়াত দেওয়া হয়েছে। শাসুজ্জামান দুদু ও হাবিব উন নবী খান সোহেল নাকি সন্ত্রাসী। বিএনপি নাকি সন্ত্রাসী দল। তারা আরও অনেক কথা বলেছে। তাদের আচরণে অনেকেই ভিত হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছর আমরা এই আয়োজন করে থাকি। কোনও বছরই কোনও সমস্যা হলো না। এবছর উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৬০০ মানুষের জন্য আয়োজন করেছিলাম।’

গেন্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরা আমাদের অনুমোদন নেয়নি। এখন তো অনুমোদন ছাড়া সব জায়গায় অনেক কিছু করা নিষেধ।’

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম