অধীনস্থ ইউনিটের কমিটি গঠনে ছাত্রদলের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৮, ১৮:৫০আপডেট : ০৮ জুন ২০১৮, ১৮:৫২

ছাত্রদল দেশের সব সাংগঠনিক ইউনিটগুলোকে তাদের অধীনস্থ ইউনিট গঠন ও পুনর্গঠন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (৮ জুন) বিকালে সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
দফতর সম্পাদক জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে মানিকগঞ্জ ও সিলেট জেলা ছাত্রদলের ঘোষিত বিভিন্ন ইউনিটের কমিটি বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবদুস সাত্তার পাটোয়ারী জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে গত ৬ জুন  মানিকগঞ্জের শিবালয় থানা, হরিরামপুর থানা, দৌলতপুর থানা, সিঙ্গাইর থানা, সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, মানিকগঞ্জ পৌর, সিঙ্গাইর পৌরসভা, ঘিওর থানা শাখা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম