আ.লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেবেন চার হাজার নেতা

পাভেল হায়দার চৌধুরী
২০ জুন ২০১৮, ২১:৫২আপডেট : ২০ জুন ২০১৮, ২৩:৩৯

আওয়ামী লীগ আগামী ২৩ জুন শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। এতে সারাদেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের চার হাজার ১৫৭ জন নেতা যোগ দেবেন। ওইদিন গণভবনে বেলা ১১টায় বিশেষ এই সভা অনুষ্ঠিত হবে।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীও। একইসঙ্গে এদিন দলের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে সারাদেশ থেকে আগত নেতাদের নির্দেশনা দেবেন তিনি। নেতাদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের উন্নয়নের কথা প্রচারেরও নির্দেশ দেবেন দলীয় সভাপতি।

বিশেষ বর্ধিত সভায় যোগ দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্য, উপদেষ্টা পরিষদের ৪১ জন, জাতীয় কমিটির সদস্য ৯৯ জন, জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক ১৫৬ জন, উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক ৯৮৪ জন, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক ৬৪৬ জন, দলীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসনসহ) ২৮৯ জন, সিটি করপোরেশন অন্তর্গত থানার সভাপতি-সাধারণ সম্পাদক ১৯২ জন, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ২৬ জন, সিটি করপোরেশনের দলীয় মেয়র ৫ জন, জেলা পরিষদ চেয়ারম্যান ৪৮ জন, উপজেলা চেয়ারম্যান ৩৩৬ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৩০ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) ৩২৬ জন, পৌরসভার দলীয় মেয়র ২১৬ জন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ২৫৮ জন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলর ১২৪ জন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম