সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি নির্বাচন (রাসিক) সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের সমর্থিত মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদ। তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক ভোটার যেন তার নিজের ভোটাধিকার রক্ষার্থে সক্রিয় থাকেন। আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’
রবিবার (২৯ জুলাই) রাজশাহীতে নির্বাচনি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুরাদ মোর্শেদ বলেন, ‘ভোটাররা যতো বেশি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন ততো বেশি নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা বাড়বে। নিজের ভোট দেবার অধিকারকে পুরো মাত্রায় রক্ষা করতে হবে। ’
সম্প্রতি হয়ে যাওয়া সিটি নির্বাচনে নানা ধরনের অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনগুলোতে ভোটাররা নানা ধরনের গ্রেফতার আতঙ্কেও ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে নানা অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে রাজশাহীতে ভোটারদের মধ্যেও কিছু মাত্রায় ভীতির পরিস্থিতি বিরাজ করছে যে তারা নিজেরা নিজেদের ভোটটি যথাযথভাবে দিতে পারবেন কিনা।







