নৌমন্ত্রী পদত্যাগ করলে পরিবহন অঙ্গনে শৃঙ্খলা ফিরবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২৩:২৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২৩:২৯

খেলাফত মজলিস
বিশ্বের অনেক দেশেই কোনও মন্ত্রণালয়ের অধীনে কোনও অঘটন বা দুর্নীতি হলে শোনা যায় সেই মন্ত্রী পদত্যাগ করেছে। অথচ আমাদের দেশে এধরনের কোনও কালচার তৈরি হয়নি। মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। একইভাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান পদত্যাগ করলেও পরিবহন অঙ্গনে শৃঙ্খলা ফিরে আসবে।  বুধবার বিকেলে  বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
মাওলানা মাহফুজুল হক বলেন, গাড়িচালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার মৃত্যুর মিছিল চলছেই। কোনোভাবেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি বাসের চাপে দুইজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কোনোভাবে মানা যায় না।  লাইসেন্সবিহীন কোনও ড্রাইভার যাতে গাড়ি চালাতে না পারে এবং গাড়ি ওভারটেকিং না করে এজন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করবে এটাই জাতির কামনা। তাদের কারণে যাতে দেশের কোনও বড় ধরনের ক্ষতি না হয় সে দিকে নজর রাখতে হবে ।
সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি শরাফত হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

/সিএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম