অঘোষিত ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১৯:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:০২

অঘোষিত ধর্মঘট ডেকে দেশের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। শুক্রবার (৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ
লিখিত বক্তব্যে  ইনসুর আলী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এক শ্রেণির কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যুক্তিসংগত আন্দোলনের মধ্যে কুচক্রী মহল ঢুকে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ দেশের সাধারণ মানুষের মনে আতঙ্কসহ নৈরাজ্য সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন,‘এই সুযোগে অতীতের মতো সরকারকে অবগত না করে হঠাৎ পরিবহন ধর্মঘট ডেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।’
তিনি বলেন, ‘২০১৩ সালে যারা জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করেছিল, ওই একই অশুভ শক্তি অনৈতিকভাবে নিরাপত্তার অজুহাতে  শ্রম-আইন পরিপন্থী পরিবহন ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করছে।’  এই অঘোষিত পরিবহন ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত শিক্ষার্থীদের পরিবারকে আশ্বস্ত করে বলেছেন, দোষী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’

পরিবহন ধর্মঘট প্রত্যাহারে দাবি জানিয়ে তিনি বলেন, ‘পরিবহন সেক্টরকে সচল রাখতে সব পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সেইসঙ্গে দেশব্যাপী সড়ক-মহাসড়কে যাতে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে, সেলক্ষ্যে নিরাপত্তা দেওয়ায় জন্য সরকারের কাছে জোর দাবিও জানান তিনি।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন।

 

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান