‘যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনিকে সরাতে ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৬:০১আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:০৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর এক খুনিকে শিগগিরই দেশে এনে শাস্তি কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে যেই খুনি অবস্থান করছে, তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘কানাডায় মৃত্যুদণ্ড না থাকায় আইনি জটিলতার কারণে একজনকে এই মুহূর্তে আনা যাচ্ছে না। আরেক দেশে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি নব্বই ভাগ সফল। আমাদের কূটনৈতিক উদ্যোগ সফল হতে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসন ইতিবাচক মনোভাব পোষণ করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রেও জানা গেছে। ওয়াশিংটনভিত্তিক সংবাদপত্র ‘ডেইলি কলার’ সোমবার (১৩ আগস্ট) এক সংবাদে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিনের বরাত দিয়ে ডেইলি কলার এই তথ্য জানান।

প্রসঙ্গত, রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। শিকাগো, সিয়াটল, আটলান্টা এবং ক্যালিফোর্নিয়া রাজ্যের বিভিন্ন শহরে তিনি ঘুরে ঘুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

রাশেদ চৌধুরী ১৯৬৯ সালে সরকারি চাকরিতে যোগদান করার পরে ১৯৭৬ সালে দ্বিতীয় সচিব হিসাবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। তিনি নাইরোবি, কুয়ালালামপুর ও ব্রাসিলিয়া দূতাবাসে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই বছরেই রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন।



 

/পিএইচসি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম