আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৯:০৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৯:১১

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।  শুক্রবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন তাদেরকে লাঠিপেটা ও রক্তাক্ত করায় সচেতন মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।  দেশের পরিস্থিতি কোন পর্যায়ে... তা দেশবাসীর সামনে নিয়ে এসেছে শিশুরা। দেশে যে কোনও নিয়ম-শৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই, তা দেশবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে  তারা। শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে।’
চরমোনাই পীর আরও বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার করে সরকার আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেছে।  নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছে না। লোভ ও ক্ষমতার লোভ পরিহার করতে পারলে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে যে দায়িত্ব পালন করা যায়,তা শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের