নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৭:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৭:১৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না।
শনিবার (১৮ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার নজির এ দেশে নেই। বিগত সব নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ায় সীমাহীন কারচুপি, কেন্দ্র দখলের ঘটনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছে না। বিগত নির্বাচনগুলো নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছে তারা। তাই এই নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না।’
জনগণের ভোটাধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, প্রকৌশলী আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম