খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না: গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪





বিএনপির প্রতীকী অনশনে দলীয় নেতাকর্মীরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে যোগ দিয়ে জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছেন। তাকে কারাগারে রেখে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সেজন্য মামলায় জামিন পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দেশনেত্রীকে কারাগারে রেখে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হতে দেবে না জনগণ।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি চলছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির প্রতীকী অনশন পূর্ব নির্ধারিত প্রতীকী অনশন কর্মসূচি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে মৌখিক অনুমতি দেয়।


বিএনপির প্রতীকী অনশনে জামায়াত ইসলামীর সংহতি রয়েছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বর্বর জুলুম করছে। জেলের ভেতর আদালত বসিয়ে খালেদা জিয়ার ওপর নির্যাতন করা হচ্ছে।’
খালেদা জিয়ার মুক্তিসহ রাজপথে সব আন্দোলন কর্মসূচিতে বিএনপির পাশে থাকবে জামায়াত, বলেন মিয়া গোলাম পরওয়ার।
অনশনে বিএনপি ও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান