শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি দেবে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্যপ্রক্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭



আসম রবের বাসায় বৈঠকে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হয়েছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া। আগামী শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে দশটায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় একঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার  রাত সাড়ে আটটার দিকে আ স ম রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মনসুর আহমেদ প্রমুখ।
জানা গেছে, বৈঠক শুরুর আগেই আ স ম রবের বাড়ির বাইরে উপস্থিত হন সাদা পোশাকের পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা।
আ স ম রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী বৈঠক শুরুর আগে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তফ্রন্ট ও গণফোরামের বৈঠক হবে।’
জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তফ্রন্টের কর্মসূচি নিরূপণ এবং ড. কামাল কীভাবে কাজ করবেন, এ নিয়ে আলোচনা হবে। রাত সাতটা চল্লিশে রবের বাসায় প্রবেশ করেন ড. কামাল হোসেন। এ সময় কামাল হোসেনকে অভ্যর্থনা জানান জেএসডি সভাপতি রব।
দুই সপ্তাহ আগেও ড. কামাল হোসেনের বাড়িতে বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে ড. কামাল ও বি চৌধুরী ঐক্যমত পোষণ করেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান