জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সময় কাওরানবাজার এলাকায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। শুক্রকার (২১ সেপ্টেম্বর ) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ‘যেই দল ক্ষমতায় আসে, সেই দলের অধীনে ওপর থেকে নিচ পর্যন্ত সব চলে যায়। এখানে আমরা দেখবো স্বাধীনতা কিংবা স্বতন্ত্রতা রক্ষা করা হচ্ছে না। যিনিই প্রধানমন্ত্রী হন, তিনি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেন। এই আন্দোলন চলছে বাংলাদেশকে একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেই সংগ্রামে আপনারা হামলা করছেন। সেই আন্দোলনে এখনও আমাদের একজন নেতা চট্টগ্রামে গ্রেফতার আছেন। গতকাল আমাদের নেতা জোনায়েদ সাকির হাত ফ্রাকচার করে দিয়েছেন।’

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য এবং ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘এই যে পরিস্থিতি, এইটা অবিরতভাবে চলে আসছে। ইতোমধ্যে সব জায়গায় একটা আধিপত্য কায়েম করা হয়েছে। এমনকি মানুষের অধিকার, গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্র এমনভাবে পরিচালনা করা হচ্ছে যাতে তারা একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র লুণ্ঠন বজায় রাখতে পারে। এই পরিস্থিতি অবসানের জন্য গণসংহতি আন্দোলন কাজ করছে। এই পরিস্থিতি অবসানের জন্য গণসংহতি আন্দোলন একটি জাতীয় সনদ ঘোষণা করেছে। এই সনদে এমন একটি ব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে মানুষ তার অধিকার লাভ করতে পারে। বাংলাদেশে আমরা যেই সনদ প্রস্তাব করেছি এটা শুধু গণসংহতি আন্দোলনের নয়, এটা সব মানুষের, পুরো জাতির এবং সব রাজনৈতিক দলের।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে আবারও প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম