আমীর খসরু গেলেন আমেরিকা, সিঙ্গাপুরে যাচ্ছেন ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৯

ড. কামাল হোসেন ও আমির খসরু (ফাইল ছবি) শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রওনা হবেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে ড. কামাল হোসেন নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘আমার শারীরিক অসুস্থতার কারণে আমি সিঙ্গাপুর যাচ্ছি। দেশে ফিরবো ৬ বা ৭ অক্টোবর। ৬ অক্টোবর ফেরার সম্ভাবনা বেশি।’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমেরিকা সফরে গেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির নিভর্রযোগ্য একটি সূত্র মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। সূত্রের দাবি, অন্তত এক সপ্তাহ পর দেশে ফিরবেন আমীর খসরু।

/এসটিএস/এনআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান