কয়েক দফায় হ্যাকিংয়ের শিকার মান্নার ইমেইল-ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৮, ১৮:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৯:২০

মাহমুদুর রহমান মান্না গত এক মাসে যুক্তফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ইমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট কয়েক দফা হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে মান্না নিজেই বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদককে বিষয়টি জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ ফের অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

শুক্রবার বিকালে মাহমুদুর রহমান মান্না জানান, তার ফেসুবক অ্যাকাউন্ট ও ইমেইল কয়েক দফায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরই মধ্যে কয়েকবার তিনি এক্সপার্টদের দিয়ে উদ্ধারও করিয়েছেন। সর্বশেষ শুক্রবার ফের তার ইমেইল হ্যাক করা হয়।

এ বিষয়ে নাগরিক ঐক্যের অন্যতম নেতা ডা. জাহেদ উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ এক মাস ধরে দুদিন পর পর তার (মান্নার) ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে। এক মাস আগে পুরো অ্যাকাউন্ট বেহাত হয়ে গিয়েছিল। তবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হয়। সাত দিন আগে ফেসবুক আবারও হ্যাক হয়। যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, সেটি বাদ দিয়ে হ্যাকাররা আরেকটি ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দখল করে নেয়।’

জাহেদ উর রহমান বলেন, ‘ইমেইল অ্যাকাউন্টও একইভাবে হ্যাকিংয়ের শিকার হচ্ছে। আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবো।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের