খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারও মুক্ত থাকতে পারবে না: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৮, ২১:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২১:৩০





বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিন। তা নাহলে আপনারাও মুক্ত থাকতে পারবেন না।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)- এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমি একটা কথা খুব সিরিয়াসলি বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে মুক্তি না দিলে আপনারাও মুক্ত থাকতে পারবেন না। তাকে মুক্তি না দিলে যে সংকট তৈরি হবে, তা আপনারা মোকাবিলা করতে পারবেন না।’
আওয়ামী লীগের মতো একটি পুরনো ও ঐতিহ্যবাহী দল দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের ওপর ভর করে ক্ষমতায় থাকার কারণে তাদের আজ এই অবস্থা। তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। ফলে যেন-তেন নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় খুব গর্ব করে বলে, বিশ্বনেতারা তাদের সঙ্গে আছেন। কিন্তু শুধু বিশ্বনেতারা থাকলেই হবে না। জনগণও সঙ্গে থাকতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে কোনও কিছু করা যায় না।’
সাম্প্রতিক টকশোতে অংশ নেওয়া কিছু সাংবাদিকের কথা শুনলে মনে হয়, বাংলাদেশে গণতন্ত্রের আর দরকার নেই, উল্লেখ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন আগে টকশোতে অংশ নেওয়া একটি পত্রিকার সম্পাদকের বক্তব্যের সারাংশ ছিল, এখন দেশে যে সমস্যাগুলো আছে, প্রধানমন্ত্রী আরেকবার ক্ষমতায় এসে সেগুলো সমাধান করে দেবেন।’
ফখরুল বলেন, ‘গণতন্ত্রের মজবুত ভিত্তি স্থাপনে পেশাজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি। সেই পেশাজীবীরা যদি বিকৃত মানসিকতার অধিকারী হয়, তাহলে ভয়াবহ পরিবেশ তৈরি হয়। যেটা এখন বাংলাদেশে তৈরি হয়েছে।’
সমাবেশে উপস্থিত পেশাজীবী নেতাদের উদ্দেশে মির্জা আলমগীর বলেন, ‘এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আপনারা আন্দোলনের ওয়েব সৃষ্টি করুন। আমরা রাজনীতিবিদরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। দেশনেত্রী দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি জাতীয় ঐক্যের কথা বলে গেছেন। সেই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে জয়ী হবো।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘এই মামলায় ইন্টারপোল থেকে তদন্ত কর্মকর্তাদের আনা হয়। কিন্তু আওয়ামী লীগ তদন্ত কাজে তাদেরকে কোনও ধরনের সহযোগিতা করেনি। আক্রান্ত গাড়িটাও তারা পরীক্ষা করতে দেয়নি। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় সাক্ষী। অথচ তিনি একদিনও সাক্ষ্য দিতে যাননি।’
মামলার আসামি মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমানের নাম জড়িয়ে সাক্ষ্য নেওয়া হয়েছিল বলে অভিযোগ এই বিএনপি নেতার। তিনি বলেন, ‘মুফতি হান্নান যেন এ বিষয়ে আর কোনও কথা বলতে না পারে, সেজন্য মামলা শেষ হওয়ার আগেই তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।’
সরকার অতি দ্রুততার সঙ্গে নির্বাচনের আগেই মামলার সবকিছু শেষ করতে চায় বলে ভাষ্য মির্জা ফখরুলের। তিনি বলেন, ‘‘বিএনপির সিনিয়র নেতাদের নামে ভৌতিক মামলা হচ্ছে। হাতিরঝিল থানায় আমাদের নামে মামলা হয়েছে। সেখানে যাদের সাক্ষী করা হয়েছে, একটি ইংরেজি জাতীয় দৈনিক সেই সাক্ষীদের খুঁজে বের করেছে। জাফর দুলাল নামের একজনকে রিপোর্টার জিজ্ঞাসা করেছেন, ‘বিএনপির সিনিয়র নেতারা মিছিল করেছে বা কোনও ঘটনা ঘটিয়েছে, এমন কিছু জানেন?’ জবাবে জাফর দুলাল বলেছেন, ‘জানি না।’ তখন রিপোর্টার বললেন, ‘আপনি যে এই মামলার আসামি।’ তখন জাফর দুলাল বলেন, ‘আমি এবিষয়েও কিছু জানি না ‘ এটা শুধু হাতিরঝিল থানার মামলা না। সারাদেশের মামলারও একই অবস্থা।’’

 

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম