২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের সাজা হলে সেটি হবে ফরমায়েশি রায়: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৭:৫৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:২১

 


অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সরকার একটি ফরমায়েশি আদেশের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘এই মামলায় যদি তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টুকে সাজা দেওয়া হয়, তাহলে তা হবে একটি ফরমায়েশি রায়। এই মামলায় সাজা হওয়ার কোনও উপাত্ত নেই। তারপরও যদি দেওয়া হয়, সেটি হবে ন্যায় বিচারের পরিপন্থী।’ সোমবার (৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘মুফতি হান্নান আদালতে বলে গেছেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এরপর তাকে তাড়াহুড়ো করে ফাঁসি দেওয়া হয়েছে। যেন সে আর এ বিষয়ে কথা বলতে না পারে। এটা অত্যন্ত জঘন্যতম কাজ।’

বিএনপিকে নিয়ে সরকার ষড়য্ন্ত্র করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সব ষড়যন্ত্র আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ের পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর যে কেউ ধারণা করতে পারেন মামলায় রায় কী হতে পারে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের