ঐক্যবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান খন্দকার মাহবুবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৪:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৪:৫১

ঐক্যবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান খন্দকার মাহবুবের

বর্তমান সরকারকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘আসুন ঐক্যবদ্ধ হই। বর্তমান স্বৈরশাসকের বিদায়ের জন্য রাস্তায় নামি। বাংলাদেশে ভোটের অধিকারের দাবিদার যারা, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নামবো। ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, তাদের সময় শেষ হয়ে এসেছে। শেষঘণ্টা বেজে গেছে। আসুন ঐক্যবদ্ধ হই, এই স্বৈরশাসক বাংলার মাটি থেকে বিতাড়িত হবে। সেদিন খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরবেন, গণমাধ্যম স্বাধীনতা পাবে, মানুষ তার মৌলিক অধিকার পাবে।’

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

এ সময় খন্দকার মাহবুব আরও বলেন, ‘তারেক রহমানের চরিত্র হরণ শুরু হয়েছে ১/১১-এর সময় থেকে। এরপর তার চরিত্র হনন চলছে। খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই আজকে যেটা সবচেয়ে প্রয়োজন, আসুন ঐক্যবদ্ধ হই।’
বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী, ড্যাব মহাসচিব ড. জাহিদ হোসেন প্রমুখ।

/এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম