বিকল্পধারার সহসভাপতি বাদল কৃ‌ষি সম্পাদক জা‌নে আলম বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১৬

বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহ আলম বাদলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদলের নেতৃত্বে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই অভিযোগে দলটির কৃ‌ষিবিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কেও বহিষ্কার করা হয়েছে। দল‌বি‌রোধী কার্যকলা‌পের অভিযোগে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করা হ‌য়। শনিবার (১৩ অক্টোবর) বিকালে বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের এক বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

দলটির একটি সূত্র জানিয়েছে, এর আগে গত ১৬ সেপ্টেম্বর এই দুইজনের প্রাথ‌মিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর অব আবদুল মান্নান বলেন, দলের গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫ এর ৫: ২ গ ধারায় শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্যপদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করা হয়। আজ তা‌দের দুইজন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো।

প্রসঙ্গত, এর আগে বিকালে ড. কামাল হোসেনের বাসায় গিয়েও তার সাক্ষাৎ না পাওয়ায় ফিরে এসে এ বৈঠকে বসেন বিকল্পধারা বাংলাদেশের নেতারা।
এদিকে বিকল্পধারা বাংলাদেশ- এর যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বারিধারায় বি চৌধুরীর বাসভবনে বিকল্পধারার পক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানে কথা বলবেন বিকল্পধারা সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী।  








/সিএ/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম