খালেদার মুক্তির দাবি জানাতে ভুলে গেলেন ড. কামাল!

তুহিনুল হক তুহিন, সিলেট
২৪ অক্টোবর ২০১৮, ২১:১৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৮:২৯

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভায় ড. কামাল হোসেন

সিলেটের রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশে নিজ বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনও মন্তব্য করেননি গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন।

বুধবার (২৪ অক্টোবর) বিকালে বক্তৃতা শেষে তিনি মাইক ছেড়ে চলে যাবার সময় মঞ্চ থেকে ঐক্যফ্রন্টের এক নেতা ড. কামাল হোসেনকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর জন্য কানে কানে কথা বলেন।

এরপর ড. কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে অন্যান্য নেতারা বক্তব্য রেখেছেন। তবুও আমি খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।

ড. কামালের কয়েক মিনিটের বক্তব্যে লুটপাট, জনগণের ঐক্যের বিষয়টি প্রাধান্য পায়।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক জনগণ। দেশের মানুষ দেশের মালিকানা থেকে বঞ্চিত। এ কারণে জনগণের ঐক্য অপরিহার্য। সবাইকে এসে বলতে হবে সুষ্ঠু নির্বাচন চাই। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সহজ নয়। শক্তভাবে তা ফিরিয়ে আনতে হবে। ইনশাল্লাহ দেশের মালিকানা মানুষ ফিরে পাবেন। আমরা ক্ষমতায় আসবো। জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করবো। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের মালিকানা ফিরিয়ে আনা হবে।’

এদিকে কামাল হোসেনের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি না আসায় কোনও বিরূপ প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাইলে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‌‘আমাদের সাত দফা দাবির মধ্যে বিএনপি চেয়ারপাসনের মুক্তির দাবিটি অন্যতম। এ নিয়ে কোনও বিরোধ নেই। কামাল হোসেন বয়স্ক মানুষ, তাই হয়তো তিনি বিষয়টি নিয়ে বলতে ভুলে গেছেন। আমরা বিষয়টি মেনে নিয়েছি। এ নিয়ে আমরা কিছু মনে করিনি।’

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম