ড. কামালের সঙ্গে কাজ করতে চাই: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ২২:০৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ০০:২৬

কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের মানুষ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। আমি ড. কামাল হোসেনের সাত দফা দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও এগুলোর প্রতি আমার যথেষ্ট সমর্থন রয়েছে। আমি জাতীয় ঐক্যফ্রন্টের শুভকামনা জানাই। একটি গাড়ি চলতে থাকলে অনেক যাত্রী ওঠে। আমি এখন না উঠলে পরেও উঠেতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ এর আগে ভোটারবিহীন নির্বাচন দেখেনি। বাংলাদেশে এখন খুব খারাপ অবস্থা চলছে।’

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে একসাথে চলতে চাই। তবে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।’
বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন তার দল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ অ ম শফিক উল্লাহ। 

/এএইচআর/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম