‘যারা বড় বড় কথা বলেন, নিউ ইয়র্কে তাদের বড় বড় বাড়ি আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৩:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৫:৫১

 

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সরকারি দলের নেতাদের দুর্নীতির প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আমি কারও নাম উল্লেখ করতে চাই না। যারা আজ বড় বড় কথা বলেন, নিউ ইয়র্কে তাদের বড় বড় বাড়ি আছে। আমার কাছে তার ছবি আছে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে মওদুদ বলেন, ‘স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না। কারণ, দুর্নীতির মাধ্যমে তারা যে অঢেল সম্পদের মালিক হয়েছেন সেগুলো রক্ষার জন্যই তারা এমনটা করছে।’

এ সময় জাতীয় ঐক্য ছাড়া এ সরকারকে সরানো সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে দাবি করে মওদুদ বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জানেন নির্বাচনে হেরে যাবেন। সে জন্যই সরকার পরিকল্পিতভাবে চেষ্টা করছে বিরোধী দল যাতে নির্বাচনে না আসে। তারা ভুল করছেন। এই ষড়যন্ত্র সফল হবে না।’

দাবি না মেনে যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা না যায় তার ব্যবস্থা করতে হবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন মওদুদ আহমদ।

তিনি এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের আরও বলেন, ‘আমার জীবনে শুনিনি কোনও ঘটনা ছাড়া মামলা হয়। আমরা দেখেছি আগে কোনও আসামির জামিনের জন্য আবেদন করলেই সঙ্গে সঙ্গে আদেশ দেওয়া হতো। এখন জামিন আবেদন শোনার জন্য তারিখ দেয় এক মাস পরে। আদেশের জন্য আবার তারিখ দেওয়া হয় আরও এক মাস পরে।’

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘আজ বিচার বিভাগ পৃথক হয়নি। নিম্ন আদালতগুলো সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। বিচারকদের পদোন্নতি বদলিসহ অন্য বিষয়গুলো দেখে আইন মন্ত্রণালয়। এ কারণেই তো সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ করতে হয়েছে।’

সংগঠনের সভাপতি কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের