বিক্ষোভের পাশাপাশি মানববন্ধন ও গণঅনশনের ঘোষণা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:০৩

রুহুল কবির রিজভী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ৩০ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ৩১ অক্টোবর মানববন্ধন এবং ১ নভেম্বর গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সারা দেশের জেলা সদর ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের এ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকালের বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও ৩১ অক্টোবর সারা দেশে মানববন্ধন ও ১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করা হবে।’

তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার জন্য।’

মানববন্ধনের সময় সম্পর্কে রিজভী বলেন, ‘ঢাকায় মানববন্ধন হবে প্রেস ক্লাবের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত। আর অনশনের জন্য আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করবো।’

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরওয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

/এএইচঅার/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম