এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৩:২৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৩:৪৩

শেখ হাসিনা ও এইচ এম এরশাদ সংলাপের আহ্বান জানিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার (৩১ অক্টোবর) দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দফতরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন।

এরশাদের পাঠানো সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। এ বিষয়টি উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’

সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে জানান, সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের দাবি জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন