রাতে কাদের সিদ্দিকীর বাসায় দাওয়াতে যাচ্ছেন ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৪:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৬:৪৬

ড. কামাল হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় দাওয়াতে যাবেন যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার (৩১ অক্টোবর) রাতে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় কামাল হোসেনের যাওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন রাতে আমার বাসায় ডিনার করতে আসবেন।’

তবে এ সময় তাদের মধ্যে কী আলোচনা হবে সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি ।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৮টা সাড়ে ৮টার দিকে ড. কামাল হোসেনসহ আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাবো। তিনি আমাদের রাতের খাবারের দাওয়াত দিয়েছেন।’

সর্বশেষ গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় তিনি কামাল হোসেনকে দাওয়াত দিয়ে আসেন। কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’ তিনি তখন আরও বলেছিলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে একসঙ্গে চলতে চাই। তবে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।’

/এএইচআর/টিটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম