ইসলামি দলগুলো বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে প্রস্তুত: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৮:২০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৫০

ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত) ইসলামি দলগুলো বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১২টি ইসলামি দল ও জোটের সঙ্গে সংলাপ শেষে গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘তারা সংবিধানসম্মত ব্যবস্থায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফিরে আসার বিষয়ে এসব দলের নেতারা সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।’

এর আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে সংলাপে অংশ নেন ইসলামি ১২টি দল ও জোটের ৫২ জন প্রতিনিধি। তাদের সঙ্গে সংলাপ শেষে ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়েছে। প্রত্যেক দলের নেতারা নিজেদের কিছু কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছেন। সেগুলো বিবেচনা করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে অভিন্ন অবস্থান।’ তিনি জানান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করেছেন, এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসার বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ বৈঠকে দ্বিমত বলতে কিছু ছিল না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া চলবে।’

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম