বুধবার থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৪:২৯আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:০১

শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী বুধবার (১৪ অক্টোবর)। ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্বে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকাল ১১টা থেকে এই সাক্ষাৎকার পর্ব শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে (সোমবার) মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়ার শেষ দিন। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। নির্বাচন কমিশন সময় বাড়ালেও আমাদের সময় আর বাড়বে না। বুধবার থেকে মনোনয়নপত্র প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার অনুষ্ঠানে সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ করবেন।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম