বিএনপি থেকে মনোনয়ন নিলেন শামসুদ্দিন দিদার ও মামুন স্ট্যালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ০০:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০০:৩৫

শামসুদ্দিন দিদার ও মামুন স্ট্যালিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও সাংবাদিক মামুন চৌধুরী স্ট্যালিন। 

কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে শামসুদ্দিন দিদার আর নওগাঁ-৬ থেকে ফরম নিয়েছেন মামুন চৌধুরী স্ট্যালিন।

বুধবার (১৪ নভেম্বর) বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এই দুজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শামসু্দ্দিন দিদার বলেন, ‘আন্দোলন অংশ হিসেবে দল নির্বাচনে গেছে। দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচন করবো।’ 

মামুন স্ট্যালিন বলেন, ‘আমার বাবা জিয়াউর রহমানের আদর্শের একজন রাজনীতিক ছিলেন। তিনি দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। আমিও দলের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করছি। দল থেকে মনোনয়ন পেলে আমি নওগাঁ-৬ আসন থেকে নির্বাচন করবো।’ 

প্রসঙ্গত, বিএনপির মনোনয়ন ফরমের দাম রাখা হচ্ছে ৫ হাজার টাকা। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে।

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম