দেশকে নির্বাচনি হাইওয়ে থেকে নামানোর ষড়যন্ত্র চলছে: ড. আশিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ১৭:১৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:১৭

সমাবেশ দেশ এখন নির্বাচনি হাইওয়েতে উঠে গেছে বলে মন্তব্য করেছেন ভোলা-২  (দৌলতখান-বোরহানউদ্দিন) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ড. আশিকুর রহমান শান্ত। তিনি বলেন, ‘এখন দেশকে নির্বাচনি হাইওয়ে থেকে নামানোর জন্য ষড়যন্ত্র চলছে।’ শনিবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেনের উদ্দেশে ড. আশিকুর রহমান শান্ত বলেন, ‘ঐক্যফ্রন্ট থেকে এখনও পরিষ্কার করা হয়নি, তারা নির্বাচিত  হলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন। কারণ, তারা জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখতে চান। যদি এই কথাগুলো প্রমাণ করতে পারি, তবে আমাদের কাছে পরিষ্কার হবে, জামায়াতের কথায় ঐক্যফ্রন্ট চলছে। আর জামায়াত চলছে ইসলামাবাদের কথায়।’ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর প্রমাণিত হবে বাংলাদেশ কার।’

আওয়ামী লীগের এই মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘আমি ঐক্যফ্রন্ট নেতাকে আহ্বান জানাবো,  জামায়াতের সব ষড়যন্ত্র থেকে বের হয়ে এসে নির্বাচনে আসুন। সব অগ্নিসন্ত্রাস বর্জন করুন। জামায়াতকে পাশে রেখে কখনও সুস্থ ধারার নির্বাচন এদেশের মানুষকে দিতে পারবেন না।’

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের