ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১২:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

স্কাইপে যুক্ত হয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান আজ তৃতীয় দিনেও লন্ডন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত দুদিন স্কাইপে যুক্ত হয়ে সাক্ষাৎকার নিলেও আজ তিনি বিকল্প মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই সাক্ষাৎকার নিচ্ছেন। তবে  মঙ্গলবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাক্ষাৎকার শেষে লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বাংলা ট্রিবিউনকে দাবি করেন, দেশে স্কাইপ বন্ধ থাকলেও তারেক রহমান বিকল্প মাধ্যমে স্কাইপে যুক্ত হয়েছেন। 

এর আগে ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. শাহরিয়ার বলেন, ‘স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মনোনয়ন বোর্ডের সদস্যরা জানিয়েছেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী নির্বাচনে অংশ নিচ্ছি। তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করতে হবে। দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।’

প্রসঙ্গত, ফেনী-১ আসন থেকে নির্বাচন করার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এ বিষয়ে প্রশ্ন করলে ড. শাহরিয়ার বলেন, ‘ম্যাডাম নির্বাচন করলে আমি নির্বাচন করবো না। তিনি নির্বাচন না করলে আমি ফেনী-১ আসন থেকে নির্বাচন করবো।’

ফেনী-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন দলটির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ বছরে তৃণমূলের সঙ্গে আমার কী সম্পর্ক ছিল, কী অবদান ছিল—ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে জানতে চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি আমার উত্তর দিয়েছি।’ এই নির্বাচনের মাধ্যমে আন্দোলনের তীব্রতা আরও ত্বরান্বিত করা হবে বলেও জানিয়েছেন জনি।

তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে—আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ নভেম্বর লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন তারেক রহমান। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়। নির্বাচন কমিশন থেকে বলা হয়, স্কাইপে তারেকের আলোচনা নিয়ে তাদের কিছুই করার নেই।
এরপর সোমবার রাতে দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ সেবা বন্ধ হয়ে যায়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সেবাটি বন্ধের নির্দেশ দিয়েছে বলে নাম প্রকাশ না করে একটি সূত্র দাবি করে। তবে স্কাইপ বন্ধে নির্দেশ দেওয়ার বিষয়টি স্বীকার করেনি বিটিআরসি। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে।

বিএনপি সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সাংগঠনিক বিভাগ কুমিল্লার সাক্ষাৎকার শুরু হয়েছে। বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা। এর আগে গত ১৮ এবং ১৯ নভেম্বর রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন করেছে বিএনপি। বুধবার (২১ নভ্ম্বের) ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের এবং সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হবে।

/এএইচআর/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম