ধানের শীষের জোয়ার উঠেছে, জয়লাভ সহজ হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:১১






ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারকে কেউ রোধ করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যারা সাক্ষাৎকার দিয়েছেন সবাই দলের পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক । নির্বাচনকে কেন্দ্র করে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের জয়লাভে সহযোগিতা করবে। ’

বুধবার (২১ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বিরতির সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের যে সাড়া আমরা দেখতে পাচ্ছি, স্রোতের মতো যে ঢল নেমেছে, তাতে নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতার হয়রানি উপেক্ষা করেই জনগণ যে সাড়া দিচ্ছে, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে, ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারকে কেউ রোধ করতে পারবে না।’
‘বিএনপি ঢালাওভাবে অভিযোগ করছে’ নির্বাচন কমিশনের এ বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে। একেবারে সুনির্দিষ্ট অভিযোগ করেছে।’
নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। ’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গত তিন দিনে মনোনয়ন প্রার্থী অসংখ্য নেতার সাক্ষাৎকার নিয়েছি। বুধবার (২১ নভেম্বর) ময়মনসিংহ বিভাগের ২৩৩ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর ফরিদপুরের ১৫ আসনের সাক্ষাৎকার নেওয়া হবে। সবশেষে ঢাকা বিভাগের ৭১টি আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে সাক্ষাৎকার পর্ব শেষ হবে।’
সাক্ষাৎকার শেষে কবে নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করবেন জানতে চাইলে ফখরুল বলেন, ‘খুব শিগগিরই জানতে পারবেন। জোটের সঙ্গে বসবো, তারপর চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। নির্বাচন করতে যখন নেমেছি, সবকিছু সময় মতো হয়ে যাবে।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের