‘নির্বাচন নিয়ে ধমক দিলে জনমনে সন্দেহ তৈরি হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ২১:৫০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২১:৫৩




‘নির্বাচন নিয়ে ধমক দিলে জনমনে সন্দেহ তৈরি হবে’ যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনি মেজাজে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনও ষড়যন্ত্র, হুমকি-ধমকি দিলে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। বিরোধী দলকে এ কথা বুঝতে হবে।
বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বিকল্পধারার নির্বাচনি কার্যালয়ে বিকল্পধারার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, ‘নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে, ভোটে বাধা দেওয়া হবে— এমন কোনও আভাস দেওয়া হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সেটা হবে ইতিহাসের নির্মম অধ্যায়। ভারসাম্য রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের যদি আপস করতে হয়, সে পরিস্থিতি আনা উচিত হয় তাহলে যে দলটি সরকার গঠন করবে সে দলের শরিকদের অধিকসংখ্যক আসন দিয়ে ব্যালেন্স করতে হবে।’
মহাজোটের কাছে কয়টি আসন চান— সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে এটা বলবো না। আমরা রাজনীতিতে সংশোধন আনতে চাই। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই৷ কোনও দল একক সিদ্ধান্তে যেন স্বেচ্ছাচারিতা করতে না পারে বিকল্পধারা সেই ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে।’
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের এক দিনের জন্য নয়, আসতে হবে সুনিদিষ্ট সময়ের জন্য। সেটা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হতে হবে। নির্বাচনের সময়ে তারা যেখানে যেতে চান, যেতে দিতে হবে। নির্বাচনের পরে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের বেশ কয়েকদিন থাকার অনুমতি দেওয়া উচিত।’
মহাজোটের যোগ দেওয়া প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে। আমাদের জোটেও ভালো ভালো প্রার্থী রয়েছেন। আমরা আলোচনায় সেসব কথা জানিয়েছি তাদের। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিরপেক্ষ সুন্দর নির্বাচন দেখতে পারে, তার ব্যবস্থা করতে হবে। কারণ, নির্বাচন কমিশন এখন শতভাগ স্বাধীন।’
অনুষ্ঠানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, এইচ এম গোলাম রেজা, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম, বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান শেখ মো. আসাদ, গণসংস্কৃতি দলের সভাপতি এস আই মামুন, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, শিপ্রা রহিম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম