নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:৩৪

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন) নির্বাচনে পেশীশক্তি ও দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘দুর্নীতিবাজেরা কালো টাকা দিয়েভোট কেনেন। তাই এই নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন।’ শনিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সব দলের জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন একপেশে হিসেবে চিহ্নিত হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। ভোটাররা ভোট দিতে পারলে বড় দু’টি দলকেই বর্জন করবে।’

চরমোনাই পীর আরও বলেন, ‘আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোনও কল্যাণ হবে না। দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে।’ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।  

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম