এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি: ইউনুছ আহমাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৯





মাওলানা ইউনুছ আহমাদ (ছবি: সাজ্জাদ হোসেন) এখনও নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এখন পর্যন্ত ব্যর্থ।


সোমবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সকল অবৈধ অস্ত্র উদ্ধারে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাস, কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি নিষিদ্ধ করে এসব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সরকারি-বেসরকারি সকল মিডিয়ায় সকল দলের সমান প্রচারণা নিশ্চিত করতে হবে।’
নির্বাচনের দিন বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সকল দলের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসির। নির্বাচনের আচরণবিধি অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনও জোর প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না। অথচ নির্বাচনের দোহাই দিয়ে ওয়াজ মাহফিল বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুসলিম জনতার অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।’
ইউনুছ আহমাদ বলেন, ‘ওয়াজ মাহফিলের ওপর নিষেধাজ্ঞা বাতিল না করলে ভোটের ক্ষেত্রে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। ৯৫ শতাংশ মুসলমানের দেশে নির্বাচনের অজুহাতে ওয়াজ মাহফিল নিষেধ হতে পারে না। শীতের মৌসুম ধর্মীয় ওয়াজ মাহফিলের সময়। এ সময় দেশের কওমি মাদ্রাসাগুলো বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকার জনগণকে দীনের পথের দিশা দিয়ে থাকেন।’ ছবি: সাজ্জাদ হোসেন



/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান