নির্বাচন নয়, আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৭:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:৫০

রাশেদ খান মেনন বিএনপি নির্বাচন নয়, আন্দোলনের ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বিএনপি তাদের সাজাপ্রাপ্ত নেত্রীকে মুক্তও করতে পারেনি, নির্বাচনেও আনতে পারেনি। তাদের দুর্নীতিগ্রস্ত নেতা তারেককেও দেশে আনতে পারছে না।’

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন: বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।


বিএনপি এবার নির্বাচনে না এলে গতবারের ভুলের পুনরাবৃত্তি হবে বলেও মন্তব্য করেন মেনন। তিনি বলেন, ‘এরকম ভঙ্গুর অবস্থায় দ্বিধান্বিত বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এখন তারা যেকোনও একটা ইস্যু বের করার অপেক্ষায় রয়েছে। নির্বাচন তাদের কাছে এখন মুখ্য নয়, নির্বাচন ভণ্ডুল করাই তাদের এখন প্রধান লক্ষ্য। তারা এখন নির্বাচন নষ্ট করে সরকার পতনের ডাক দেওয়ার অজুহাত খুঁজছে। সুতরাং বিএনপির এই কূটকৌশল থেকে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে।’
সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে মেনন আরও বলেন, ‘জামাতকে জায়েজ করতেই বিএনপি ড. কামাল, রব, কাদের সিদ্দিকীদের হাতে ধানের শীষের বোঝা তুলে দিয়েছে। এখন জামায়াত ও এসব জ্ঞানপাপী একাকার হয়ে গেছে। যুদ্ধাপরাধীদের দল জামাতের সঙ্গে এদেরও আমাদের প্রতিরোধ করতে হবে।’
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর সভাপতি প্রকৌশলী এমকেএমএ হামিদ প্রমুখ।

/সিএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের