রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির নির্দেশ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই চিঠি দেওয়া হয়।

ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা যায় না। বিশেষ করে কোনও প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।’

ইসিকে দেওয়া ঐক্যফ্রন্টের চিঠি চিঠিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া যেকোনও নেতাকর্মীর মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে পারে নির্বাচন কমিশন। ঐক্যফ্রন্টের চিঠিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধানের বিধান মেনে রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া সব নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি করা হয়।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান