নৌকা নিয়ে নির্বাচন করবেন আ. লীগের যেসব শরিক নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৪





নৌকা মার্কা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫ শরিক নেতা। তাদের মধ্যে ১২ জন ১৪ দলীয় জোট এবং তিনজন নির্বাচনি জোট মহাজোটের শরিক নেতা। তবে এ সংখ্যা আরও দুই-একটি বাড়তে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) ১৫ শরিক নেতাদের হাতে মনোনয়নের চূড়ান্ত চিঠি তুলে দিয়েছে আওয়ামী লীগ। শরিক নেতারা কেউ নিজে উপস্থিত হয়ে আবার কেউ দলের প্রতিনিধি পাঠিয়ে তা সংগ্রহ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অন্যান্য নেতা দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি হস্তান্তর করেন।

জোটবদ্ধ হয়ে নির্বাচন করার আলোচনায় এখন পর্যন্ত ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে পাঁচ আসন, জাসদ (ইনু)-কে তিন আসন, জাসদ (আম্বিয়া)-কে এক আসন, তরিকত ফেডারেশনকে দুই আসন, জাতীয় পার্টি (মঞ্জু)—জেপিকে দুই আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব দল ১৪ দলের শরিক। তবে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া প্রত্যেকেই নৌকা প্রতীকে নির্বাচন করবেন। অন্যদিকে নির্বাচনি শরিক যুক্তফ্রন্ট আসন পেয়েছে তিনটি। এ তিনটিই বিকল্পধারাকে দেওয়া হয়েছে। তারাও নৌকায় নির্বাচন করবে।
ওয়ার্কার্স পার্টি থেকে নৌকায় মনোনয়নপ্রাপ্তরা হলেন দলটির সভাপতি রাশেদ খান মেনন (ঢাকা-৮), সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), টিপু সুলতান (বরিশাল-৩) এবং ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)।
জাসদ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), সাধারণ সম্পাদক শিরীন আখতার (ফেনী-১) ও রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।
বিকল্পধারায় নৌকা পেয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) এবং এফএম শাহীন (মৌলভীবাজার-২)।
জেপি থেকে রুহুল আমিন (কুড়িগ্রাম-৪) নৌকার টিকিট পেয়েছেন। তবে আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২) বাইসাইকেল প্রতীকে নির্বাচন করবেন। তার আসনে আওয়ামী লীগ কোনও প্রার্থী দেয়নি।



তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর (চট্টগ্রাম-২ আসন) পাশাপাশি দলটিতে সম্প্রতি যোগ দেওয়া আনোয়ার খান লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া জাসদ (আম্বিয়া) থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), যিনি এই আসনের বর্তমান এমপি। জাসদের এই অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ থেকে প্রাথমিকভাবে নৌকার মনোনয়ন দেওয়া হলেও আজ শুক্রবার ওই আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দিয়েছে দলটি।
এদিকে নীলফামারী-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে মনোনয়নের চিঠি পেয়েছিলেন ন্যাপের (গণি) সভাপতি জেবেল রহমান গানি। সম্প্রতি তিনি ২০ দল ছেড়ে যুক্তফ্রন্টে যোগ দেন। তবে আজ শুক্রবার অন্যান্য শরিক নেতাদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া হলেও এখনও গানিকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়নি। এ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির আফতাব উদ্দিন। জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনটির জোরালো দাবি রয়েছে।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের