বিজয়ের মাসে নিয়াজির মতো বিএনপিও আত্মসমর্পণ করবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:০০

বিজয় দিবসের আলোচনাসভায় রাশেদ খান মেননসহ অন্য আলোচকরা নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বাগাড়ম্বর শেষ হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি  ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বিজয়ের মাসে নিয়াজির মতো বিএনপিও আত্মসমর্পণ করবে।’ সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর পল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মেনন  বলেন, ‘যারা বিজয়ের মাসে জামায়াতের দাড়িপাল্লায় ধানের শীষ তুলে দেয়, তারাও একইভাবে স্বাধীনতাবিরোধিতার দায়ে দুষ্ট। আর এ কারণেই তাদের নেতা তারেক রহমান এই বিজয়ের মাসে আইএসআইয়ের সঙ্গে,  মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পাকিস্তান হাই কমিশনে বৈঠক করেন।একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই পাকিস্তানের হাই কমিশনে গিয়ে ষড়যন্ত্র করতে পারেন না।সুতরাং এই বিজয়ের মাসেই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে পরাজিত করতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা ৮ আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে নিজের কর্মকাণ্ড তুলে ধরেন মেনন। তিনি বলেন, ‘গত ১০ বছরে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত পরিবেশে থেকেছে। মালিবাগ, শান্তিনগরের রাস্তার ৮৫ ভাগ খারাপ ছিল। এখন তার প্রায় ৯০ ভাগ রাস্তা মেরামত করেছি। মাত্র একঘণ্টার বৃষ্টিতে গোটা এলাকা জলাবদ্ধ হয়ে যেতো। মানুষ চলাফেরা করতে পারতো না। সেই অবস্থার উন্নতি করেছি। মশার উপদ্রব কমিয়েছি।এই এলাকার মানুষ আমার কাজের কথা মনে রেখে এবারের নির্বাচনেও আমাকে বিজয়ী করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী  প্রমুখ।

 

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম