‘ধানের শীষে ডাক দিয়েছে’ শিরোনামে নির্বাচনি সিডি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৩২





বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ধানের শীষে ডাক দিয়েছে’ শিরোনামে নির্বাচনি ভিডিও এবং অডিও সিডি প্রকাশ করেছে জিয়া শিশু একাডেমি। সোমবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সিডি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়া শিশু একাডেমির পরিবেশনায় ‘ধানের শীষে ডাক দিয়েছে’ শীর্ষক সিডিতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মুহিন খান, মৌসুমী আশেকান রুখসার রহমান ও ময়না আমীন।
সিডি উদ্বোধনীতে মির্জা ফখরুল বলেন, ‘এই প্রকাশনার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন চলছে তা আরও বেগবান হবে।’
‘ধানের শীষে ডাক দিয়েছে, আয়রে ছুটে আয়’, ‘দে দে সিল মেরে দে, তোরা দেরি করিস না’, ‘ভোট দাও, ভোট দাও, জাতীয় ঐক্য ফ্রন্টকে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও’ এরকম ছয়টি গান রয়েছে সিডিতে। এসব গানে সুর দিয়েছেন মকসুদ জামিল মন্টু ও মুহিন খান। পরিচালনা করেছেন এম হুমায়ুন কবির।
জিয়া শিশু একাডেমির প্রধান নির্বাহী এম হুমায়নুর কবীরের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান