বাধা আসবে জেনেই নির্বাচনে এসেছি: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২১:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩




নজরুল ইসলাম খান বাধা আসবে জেনেই জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে পারলে ঐক্যফ্রন্টের জয় নিশ্চিত। বাধা আসবে জেনেই নির্বাচনে এসেছি। এসব অতিক্রম করেই ঐক্যফ্রন্ট জয় নিশ্চিত করবো।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন নিরপেক্ষ বা স্বাধীনভাবে কাজ করছে না বলে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘শুধু আওয়ামী লীগের লোকজন না, পুলিশ বাহিনীর সদস্যদেরও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা চলছে।’
তফশিল ঘোষণার পর প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া কর্মীদের ধরপাকড় অগণতান্ত্রিক আচরণ বলে দাবি করে নজরুল ইসলাম খান।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান