ঢাকা-১৬ আসনে ছাত্রনেতা নাঈমা মনিকার নির্বাচনি প্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

ঢাকা-১৬ আসনে ছাত্রনেতা নাঈমা মনিকার নির্বাচনি প্রচার ঢাকা-১৬ আসনে কোদাল মার্কার প্রার্থী নাঈমা খালেদ মনিকা গণসংযোগ করেছেন আজ বুধবার (১৯ ডিসেম্বর)। মিরপুরের বিহারি ক্যাম্প, কালশী ও বর্ধিত পল্লবীতে তিনি গণসংযোগ করেন।
গত গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুট পট্টি, বেনারশি পল্লীসহ ওরিজিনাল ১০-এ গণসংযোগ করেন। এরপর প্রতিদিন তিনি গণসংযোগে নামেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি নাঈমা খালেদ মনিকা সদ্যই ছাত্র রাজনীতি দায়িত্ব শেষ করে সার্বক্ষণিক পার্টিকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনি প্রচারণায় নাঈমা খালেদ মনিকা বলেন, “সরকার নিজে আইন মানে না, কিন্তু সব দলের আইন অমান্যের অভিযোগ করছেন। আজ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর নমুনা জনগণ দেখছে। বিভিন্ন জায়গা আমাদের দলের ও জোটের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা, সমাবেশে বাধা ও হামলার ঘটনা ঘটছে। এসব দেখে বোঝা যায় আওয়ামী লীগ সরকার ভীত।”
তিনি আরও বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করতে দমন-পীড়ন-নির্যাতন ভিন্ন পথ নেই। তবে জনগণ বোকা নয়, এসব দেখে তাদের মনে আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।’
প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী রাশেদ শাহরিয়ারের পরিচালনায় নির্বাচনি প্রচারণায় ছিলেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা ফখ্রুদ্দিন কবির আতিক।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম