নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে অনুমতি চায় আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচটি ইমাম নির্বাচনের সময় যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষিত বিধিনিষেধ শিথিল করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এই আহ্বান জানান।

এইচ টি ইমাম বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এমন কোনও বিধিনিষেধ আমরা সমর্থন করি না। আমাদের প্রস্তাব হচ্ছে, ভোটকেন্দ্রের ১০০ গজ দূরত্বে যানবাহন চলাফেরা ও অবস্থান করতে পারে, এমন নির্দেশনা জারি করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের মোটরসাইকেল যেন স্টিকারসহ চলাফেরা করতে পারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আশা করি ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।’

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান